বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)তে নিয়োগ বিজ্ঞপ্তি BGB Job Circular 2020

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)তে নিয়োগ বিজ্ঞপ্তি BGB Job Circular 2020

Border Guard Bangladesh (BGB) Civil Job Circular 2020

BGB Civil Job Circular 2020: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অসামরিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বর্ডার গার্ড বাংলাদেশ  ১৩টি পদে মোট ২০৯ জনকে নিয়োগ দেবে। এই চাকরি গুলোতে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। আবেদন করতে হবে এসএমএসের মাধ্যমে।

BGB Civil Job Circular 2020

পদের নাম: ইমাম/আরটি (পুরুষ)
পদসংখ্যা: ০২ টি
শিক্ষাগত যোগ্যতা : ফাজিল পাস (২য় বিভাগে উত্তীর্ণ হতে হবে)।
বেতন: ১০,২০০ – ২৪,৬৮০ টাকা।

পদের নাম : অফিস সহকারী (পুরুষ)
পদ সংখ্যা : ২০ টি
শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক বা সমমান পাস
অন্যান্য যোগ্যতা : কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২০ ও ৩০
বেতন স্কেল :  ৯,৩০০ – ২২,৪৯০ টাকা

পদের নাম: মিডওয়াইফ (মহিলা)
পদসংখ্যা: ০৩ টি
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি পাস।
বেতন: ৯,০০০ – ২১,৮০০ টাকা।

পদের নাম: কার্পেন্টার (পুরুষ)
পদসংখ্যা: ০৩ টি
শিক্ষাগত যোগ্যতা : জেএসসি পাস।
বেতন: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা।

পদের নাম: প্লাম্বার (পুরুষ)
পদসংখ্যা: ০৩ টি
শিক্ষাগত যোগ্যতা : জেএসসি পাস।
বেতন: ৮,৮০০ – ২১,৩১০ টাকা।

পদের নাম: বুটমেকার (পুরুষ)
পদসংখ্যা: ০২ টি
শিক্ষাগত যোগ্যতা : জেএসসি পাস।
বেতন: ৮,৮০০ – ২১,৩১০ টাকা।

পদের নাম: টেইলর (পুরুষ)
পদসংখ্যা: ০২ টি
শিক্ষাগত যোগ্যতা : জেএসসি পাস।
বেতন: ৮,৮০০ – ২১,৩১০ টাকা।

পদের নাম: অফিস সহায়ক (পুরুষ)
পদসংখ্যা: ১২ টি
শিক্ষাগত যোগ্যতা : জেএসসি পাস।
বেতন: ৮,২৫০ – ২১,০১০ টাকা।

পদের নাম: মালী (পুরুষ)
পদসংখ্যা: ০৭ টি
শিক্ষাগত যোগ্যতা : জেএসসি পাস।
বেতন: ৮,২৫০ – ২০,০১০ টাকা।

পদের নাম: মেসওয়েটার (পুরুষ)
পদসংখ্যা: ০৯ টি
শিক্ষাগত যোগ্যতা : জেএসসি পাস।
বেতন: ৮,২৫০ – ২০,০১০ টাকা।

পদের নাম: বাবুর্চি (পুরুষ)
পদসংখ্যা: ৯৮ টি
শিক্ষাগত যোগ্যতা : জেএসসি পাস।
বেতন: ৮,২৫০ – ২০,০১০ টাকা।

পদের নাম: বাবুর্চি (মহিলা)
পদসংখ্যা: ০৭ টি
শিক্ষাগত যোগ্যতা : জেএসসি পাস।
বেতন: ৮,২৫০ – ২০,০১০ টাকা।

পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী (পুরুষ)
পদসংখ্যা: ৩০ টি
শিক্ষাগত যোগ্যতা : জেএসসি পাস।
বেতন: ৮,২৫০ – ২০,০১০ টাকা।

পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী (মহিলা)
পদসংখ্যা: ১০ টি
শিক্ষাগত যোগ্যতা : জেএসসি পাস।
বেতন: ৮,২৫০ – ২০,০১০ টাকা।

পদের নাম: আয়া (মহিলা)
পদসংখ্যা: ০১ টি
শিক্ষাগত যোগ্যতা : জেএসসি পাস।
বেতন: ৮,২৫০ – ২০,০১০ টাকা।

আবেদন শুরুর সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২০ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ২৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

(টেলিটক মোবাইল ফোন হতে এসএমএসের মাধ্যমে আবেদন করতে হবে।)




দুদক: লিখিত পরীক্ষার প্রস্তুতি নেবেন যেভাবে

দুদক: লিখিত পরীক্ষার প্রস্তুতি নেবেন যেভাবে

আগামী ১৫ ফেব্রুয়ারি শনিবার দুদকের উপসহকারী পরিচালক ও কোর্ট পরিদর্শক পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। দুর্নীতি দমন কমিশনে (দুদক) উপসহকারী পরিচালক ও কোর্ট পরিদর্শক পদে যাঁরা প্রাথমিক পরীক্ষায় পাস করবেন তাঁরা এর লিখিত পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিন।



লিখিত পরীক্ষার প্রস্তুতি: প্রাথমিক বাছাই পরীক্ষায় দুদক নিয়োগ-২০১৯-এর বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষার মানবণ্টন দেওয়া আছে। চলতি সার্কুলারের মানবণ্টন ও ২০১৫ সালের নিয়োগ পরীক্ষার লিখিত প্রশ্ন পর্যালোচনা করে দেখা যায় ৫টি বিষয়ের ওপর লিখিত পরীক্ষার প্রশ্ন করা হয়। একটি নির্দিষ্ট দিনেই সকাল থেকে বিকেল পর্যন্ত তিন ধাপে পাঁচ ঘণ্টার লিখিত পরীক্ষা নেওয়া হয়।
বাংলা: ২০১৫ সালে লিখিত অংশে শব্দ দিয়ে বাগধারার ব্যবহার ও বাক্য রচনায় ১০, ভাবসম্প্রসারণে ১০, ইংরেজি থেকে বাংলা অনুবাদে ১০ এবং মুক্তিযুদ্ধের ওপর ২০ নম্বরের একটি রচনা লিখতে বলা হয়েছিল। প্রশ্নের প্যাটার্ন একই থাকলে বা পরিবর্তিত হলেও বাংলা ব্যাকরণ (যেমন শব্দগঠনের নিয়ম, বানানের নিয়ম, বাক্য শুদ্ধি, বাক্য গঠন), ভাব সম্প্রসারণ, সারমর্ম, অনুবাদ, সংলাপ, পত্রলিখন, রচনা এর মধ্য থেকেই প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকে। বাংলা লিখিত অংশের প্রস্তুতির জন্য ভালো কোনো প্রকাশনীর বিসিএস লিখিত পরীক্ষার বাংলা বই দেখতে পারেন।
ইংরেজি: ২০১৫ সালে লিখিত অংশে Bangla to English Translation 10, Phrase & Idioms 10, Critical Writting 10, Essay 10 নম্বরের প্রশ্ন করা হয়েছিল। প্রশ্নের প্যাটার্ন একই থাকলে বা পরিবর্তিত হলেও Question from comprehension, English Grammar (Voice, Narration, Correction of Sentences, Transformation of sentences, Use of verb, Use of Preposition, Changing parts of speech, Phrase & Idioms) Translation, Letter, Composition or Essay এর মধ্যে থেকেই প্রশ্ন করা হবে বলে আশা করা যেতে পারে। ইংরেজি লিখিত অংশের প্রস্তুতির জন্য ভালো প্রকাশনীর বিসিএস লিখিত পরীক্ষার ইংরেজি বই দেখতে পারেন।
কম্পিউটার: গত লিখিত পরীক্ষায় কম্পিউটার লিখিত অংশে কম্পিউটার-সম্পর্কিত ২ নম্বরের ১০টি সংক্ষিপ্ত প্রশ্ন, ১০ নম্বরের দুটি টীকা, ২০ নম্বরের কম্পিউটার-সম্পর্কিত একটি বর্ণনামূলক প্রশ্ন করা হয়েছিল। প্রশ্নের প্যাটার্ন একই থাকলে বা পরিবর্তিত হলেও কম্পিউটার সংগঠন, ইনপুট-আউটপুট ডিভাইস, অপারেটিং সিস্টেম, কম্পিউটার সফটওয়্যার, কম্পিউটার নেটওয়ার্ক, মাইক্রোসফট অফিস, ইন্টারনেট, ফাইল ফরম্যাট থেকেই প্রশ্ন করা হতে পারে। কম্পিউটার লিখিত অংশের প্রস্তুতির জন্য উচ্চমাধ্যমিক শ্রেণির আইসিটি বই এবং ওরাকল বা অন্য যেকোনো প্রকাশনীর বিসিএস লিখিত পরীক্ষার সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বই থেকে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি অংশটুকু দেখতে পারেন।
বাংলাদেশ বিষয়াবলি: গত লিখিত পরীক্ষায় বাংলাদেশ বিষয়াবলি অংশে ২ নম্বরের ১০টি এককথায় উত্তর ধরনের প্রশ্ন, ৫ নম্বরের ২টি টীকা এবং ২০ নম্বরের একটি বর্ণনামূলক প্রশ্ন করা হয়েছিল। বাংলাদেশ বিষয়াবলির পরিসর অনেক বিস্তৃত। প্রশ্নের প্যাটার্ন একই থাকলে বা পরিবর্তিত হলেও বাংলাদেশের প্রাচীন ইতিহাস ও মুক্তিযুদ্ধ, বাংলাদেশের অর্থনীতি ও বাংলাদেশের সমস্যা- সম্ভাবনা ও উন্নয়নমূলক প্রকল্প, সংবিধান প্রভৃতি বিষয় থেকে প্রশ্ন হতে পারে। বাংলাদেশ বিষয়াবলি লিখিত অংশের প্রস্তুতির জন্য ভালো কোনো প্রকাশনীর বিসিএস লিখিত পরীক্ষার বাংলাদেশ বিষয়াবলি বই দেখতে পারেন।
আন্তর্জাতিক বিষয়াবলি: গত লিখিত পরীক্ষায় আন্তর্জাতিক বিষয়াবলি অংশে ২ নম্বরের ১০টি এককথায় উত্তর ধরনের প্রশ্ন, ৫ নম্বরের ২টি টীকা এবং ২০ নম্বরের একটি বর্ণনামূলক প্রশ্ন করা হয়েছিল। বাংলাদেশ বিষয়াবলির মতোই আন্তর্জাতিক বিষয়াবলির পরিসর অনেক বিস্তৃত। প্রশ্নের প্যাটার্ন একই থাকলে বা পরিবর্তিত হলেও জাতিসংঘ ও বৈশ্বিক সংগঠন, আন্তর্জাতিক চুক্তি, দক্ষিণ এশিয়ার রাজনীতি প্রভৃতি বিষয় থেকে প্রশ্ন হতে পারে। আন্তর্জাতিক বিষয়াবলি লিখিত অংশের প্রস্তুতির জন্য ভালো যেকোনো প্রকাশনীর বিসিএস লিখিত পরীক্ষার আন্তর্জাতিক বিষয়াবলি বই দেখতে পারেন।
কম্পিউটার টেস্ট: ২০১৫ সালের নিয়োগ পরীক্ষায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের বুয়েট কম্পিউটার ল্যাবরেটরিতে ৫০ নম্বরের কম্পিউটারের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়েছিল। এখানে বাংলা ও ইংরেজি টাইপিং, মাইক্রোসফট এক্সেলের গাণিতিক ও যুক্তিমূলক ফাংশন ও ফর্মুলার ব্যবহার, প্রশ্নে উল্লেখিত লে আউট অনুযায়ী পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি করা সম্পর্কে জানতে চাওয়া হয়। বাংলা টাইপিংয়ের কাজের জন্য অভ্র ও বিজয় উভয় সফটওয়্যার ব্যবহারের অনুমতি ছিল। এখানে টাইপিং স্পিড বা কম্পিউটারের বিশদ জ্ঞান নয়, মূলত একজন কর্মকর্তা হওয়ার জন্য যে বেসিক কম্পিউটার জ্ঞান থাকা প্রয়োজন, সেটিই যাচাই করে দেখা হয়।
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) নিয়োগ বিজ্ঞপ্তি bcsir Job Circular 2020

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) নিয়োগ বিজ্ঞপ্তি bcsir Job Circular 2020

Bangladesh Council of Scientific and Industrial Research Job Circular 2020

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে (বিসিএসআইআর) স্থায়ী পদসমূহে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিসিএসআইআর ০৯টি পদে মোট ১৮ জনকে নিয়োগ দেবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি( BCSIR job circular 2020 ) বিস্তারিত দেওয়া হল।

পদের নাম : সিনিয়র প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার
পদ সংখ্যা : ০১টি।
শিক্ষাগত যোগ্যতা : ইঞ্জিনিয়ারিং-এর যে কোন শাখায় পিএইচ.ডি/ এম.এসসি/এম.এস অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং বা সমতুল্য ডিগ্রী।
বেতন স্কেল : ৫৬,৫০০ – ৭৪,৪০০ টাকা।

পদের নাম : সাইন্টিফিক অফিসার
পদ সংখ্যা : ১০টি।
শিক্ষাগত যোগ্যতা : বিজ্ঞানের সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি সহ এমএসসি।
বেতন স্কেল : ২২,০০০ – ৫৩,০৬০ টাকা।

পদের নাম : সহকারি স্টোর অফিসার
পদ সংখ্যা : ০১টি।
শিক্ষাগত যোগ্যতা : হিসাব বিজ্ঞান বিষয়ে অনার্স ডিগ্রি।
বেতন স্কেল : ১২,৫০০ – ৩০,২৩০ টাকা।

পদের নাম : সাঁট-লিপিকার কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা : ০১ টি
শিক্ষাগত যোগ্যতা : এইচ.এস.সি পাস।
অন্যান্য যোগ্যতা : সাঁট লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৫০ ও ৮০, কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০।
বেতন স্কেল : ১১,০০০-২৬,৫৯০ টাকা।

পদের নাম: টেকনিশিয়ান
পদসংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ডিগ্রি অথবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা।
বেতনস্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

পদের নাম : জুনিয়র টেকনিশিয়ান
পদ সংখ্যা : ০১টি।
শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান) পরীক্ষায় পাশ অথবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ট্রেড কোর্স সার্টিফিকেট।
বেতন স্কেল : ৯,৩০০ – ২২,৪৯০ টাকা।

পদের নাম : উচ্চমান সহকারী
পদ সংখ্যা : ০১টি।
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল : ১০,২০০ – ২৪,৬৮০ টাকা।

পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা : ০১টি।
শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক।
বেতন স্কেল : ৯,৩০০ – ২২,৪৯০ টাকা।

পদের নাম : ইলেক্ট্রিশিয়ান
পদ সংখ্যা : ০১টি।
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক।
বেতন স্কেল : ৯,৩০০ – ২২,৪৯০ টাকা।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://bcsir10.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন শুরুর সময়: ০৭ জানুয়ারি ২০২০ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ০৯ ফেব্রুয়ারি ২০২০ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।



ক্রেডিট: বাংলাসাইবার

সরকারি সার্কুলার ২০,০০০ জাতীয় স্কেলে বেতন – SSC পাস – সহজেই এই জব নেয়ার সিস্টেম পাবেন সার্কুলারটি দেখলেই

সরকারি সার্কুলার ২০,০০০ জাতীয় স্কেলে বেতন – SSC পাস – সহজেই এই জব নেয়ার সিস্টেম পাবেন সার্কুলারটি দেখলেই


সরকারি সার্কুলার ২০,০০০ জাতীয় স্কেলে বেতন – SSC পাস – সহজেই এই জব নেয়ার সিস্টেম পাবেন সার্কুলারটি দেখলেই
এসএসসি-সমমানের পরীক্ষা দিচ্ছে সাড়ে ২০ লাখ শিক্ষার্থী

এসএসসি-সমমানের পরীক্ষা দিচ্ছে সাড়ে ২০ লাখ শিক্ষার্থী



প্রায় সাড়ে ২০ লাখ পরীক্ষার্থী নিয়ে আজ সোমবার শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মোট ৩ হাজার ৫১২টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা।

এ বছরও পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে ঢুকতে হবে। পরীক্ষাকেন্দ্রে কেউ মোবাইল ফোন নিতে পারবে না। শুধু পরীক্ষাকেন্দ্রের সচিব সাধারণ মানের একটি মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।
পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে খুদে বার্তা পাঠিয়ে কোন সেটের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে, সেটি কেন্দ্রসচিবকে জানানো হবে।
এই পরীক্ষার কারণে গত ২৫ জানুয়ারি থেকে দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দেয় সরকার। ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই ঘোষণা কার্যকর থাকবে।
এবার এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ১ ফেব্রুয়ারি। কিন্তু সরস্বতীপূজার কারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন পিছিয়ে ১ ফেব্রুয়ারি করা হয়। যে কারণে এসএসসি ও সমমানের পরীক্ষাও পিছিয়ে দেওয়া হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার মোট পরীক্ষার্থী ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন। গত বছরের তুলনায় এ বছর ৮৭ হাজার ৫৫৪ জন পরীক্ষার্থী কমেছে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক প্রথম আলোকে বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার জন্য সব প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। তাঁরা আশা করছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে পরীক্ষা। এ জন্য পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও গণমাধ্যম থেকে শুরু করে সকল পর্যায়ের মানুষের সহায়তা কামনা করেন তিনি।
আরোও জান্তে এখানে ক্লিক করুন
৪১তম বিসিএসে আবেদনকারী ৪ লাখ ৭৫ হাজার

৪১তম বিসিএসে আবেদনকারী ৪ লাখ ৭৫ হাজার



৪১তম বিসিএসে রেকর্ডসংখ্যক প্রার্থী আবেদন করেছেন। এই বিসিএসে আবেদনের শেষ দিন ছিল আজ শনিবার। শেষ সময় আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত মোট ৪ লাখ ৭৫ হাজার প্রার্থীর আবেদনপত্র জমা পড়েছে। এর আগে ৪০তম বিসিএসে রেকর্ডসংখ্যক ৪ লাখ ১২ হাজার প্রার্থী আবেদন করেছিলেন।

পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক নেছার উদ্দিন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোট ৪ লাখ ৭৫ হাজার আবেদন জমা পড়েছে, যা রেকর্ড। এখন পর্যন্ত ৩ লাখ ৭৪ হাজর ৮১৬ জন প্রার্থী ফি জমা দিয়ে আবেদন নিশ্চিত করেছেন। ফি দেওয়ার অপেক্ষায় আছেন নিবন্ধন করা আরও ১ লাখের বেশি প্রার্থী। আবেদন গ্রহণের সময় শেষ হওয়ার পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে। তাঁর ধারণা, এবার মোট আবেদনকারীর সংখ্যা সাড়ে চার লাখ ছাড়িয়ে যেতে পারে।

পিএসসি সূত্র জানায়, ২০১৮ সালে ৪০তম বিসিএসে সবচেয়ে বেশি প্রার্থী আবেদন করেছিলেন। ওই বছর ৪ লাখ ১২ হাজার প্রার্থী আবেদন করেন। সেটাই ছিল বিসিএস পরীক্ষায় সবচেয়ে বেশি আবেদনের রেকর্ড। এবার ওই সংখ্যা ছাড়িয়ে গেল।

গত বছরের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী এবার সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। এই ক্যাডারে ৯১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে বিসিএস শিক্ষায় প্রভাষক ৯০৫ জন, কারিগরি শিক্ষা বিভাগে প্রভাষক ১০ জন নেওয়া হবে।

শিক্ষার পরে বেশি নিয়োগ হবে প্রশাসন ক্যাডারে। প্রশাসনে ৩২৩ জনকে নিয়োগ দেওয়া হবে।

পুলিশে ১০০ জন, বিসিএস স্বাস্থ্যতে সহকারী সার্জন ১১০ জন ও সহকারী ডেন্টাল সার্জন ৩০ জন নেওয়া হবে।

পররাষ্ট্রে ২৫ জন, আনসারে ২৩ জন, অর্থ মন্ত্রণালয়ে সহকারী মহাহিসাবরক্ষক (নিরীক্ষা ও হিসাব) ২৫ জন, সহকারী কর কমিশনার (কর) ৬০ জন, সহকারী কমিশনার (শুল্ক ও আবগারি) ২৩ জন ও সহকারী নিবন্ধক হিসেবে ৮ জনকে নেওয়া হবে।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে পরিসংখ্যান কর্মকর্তা ১২ জন, রেলপথ মন্ত্রণালয়ে সহকারী যন্ত্র প্রকৌশলী ৪ জন, সহকারী ট্রাফিক সুপারিনটেনডেন্ট ১ জন, সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক ১ জন, সহকারী প্রকৌশলী (সিভিল) ২০ জন, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) হিসেবে ৩ জনকে নেওয়া হবে।

আরো জানতে এখানে ক্লিক করুন 

ক্রেডিট প্রথমআলো

সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনে কর্মকর্তা নিয়োগ

সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনে কর্মকর্তা নিয়োগ

দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডে ১১ ধরনের পদে ২০ জন কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।


সহকারী ব্যবস্থাপক (জেনারেল)
পদসংখ্যা: ১০টি
যোগ্যতা: যেকোনো বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর ডিগ্রি।
বেতনস্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: যন্ত্রকৌশল বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
বেতনস্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

সহকারী প্রকৌশলী (পুর)
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: পুরকৌশল বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
বেতনস্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: তড়িৎকৌশল বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
বেতনস্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: বিএসসি ইন কম্পিউটার/ নেটওয়ার্ক/ কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা সমমানের ডিগ্রি। স্বীকৃত প্রফেশনাল কম্পিউটার সোসাইটির অ্যাসোসিয়েট মেম্বার হতে হবে।
বেতনস্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

সহকারী ব্যবস্থাপক (টেকনিক্যাল)
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: যন্ত্রকৌশল/ তড়িৎকৌশল/ শিল্প উৎপাদন বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
বেতনস্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
সহকারী ব্যবস্থাপক (এক্সামিনেশন)
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি।
বেতনস্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
চিকিৎসা কর্মকর্তা
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: এমবিবিএস। বিএমডিসির সনদ থাকতে হবে।
বেতনস্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
সহকারী ব্যবস্থাপক (এনগ্রেভিং)
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: ফাইন আর্টসে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
বেতনস্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
সহকারী ব্যবস্থাপক (ডিজাইনিং)
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: ফাইন আর্টসে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
বেতনস্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
নিরাপত্তা কর্মকর্তা
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: স্নাতকোত্তর বা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি। সেনাবাহিনীর জেসিও বা সমমানের পদ থেকে অবসরপ্রাপ্তদের অগ্রাধিকার প্রদান করা যেতে পারে এবং সে ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৪৫ বছর।
বেতনস্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
আবেদনের নিয়ম
অনলাইনে erecruitment.bb.org.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ২২ জানুয়ারি ২০২০ পর্যন্ত।

ক্রেডিট: প্রথমআলো
সাত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ৭৭১ জন সিনিয়র অফিসার নিয়োগ

সাত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ৭৭১ জন সিনিয়র অফিসার নিয়োগ


jobs, all jobs

তরুণদের পছন্দের একটি পেশা হচ্ছে ব্যাংকে চাকরি। এখন সরকারি-বেসরকারি ব্যাংকগুলোতে চাকরির অনেক সুযোগ তৈরি হচ্ছে। এসব ব্যাংক বছরের বিভিন্ন সময় তাঁদের প্রতিষ্ঠানে বিভিন্ন পদে লোক নিয়ে থাকে। সম্প্রতি  ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সাত ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে ৭৭১ জন সিনিয়র অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাই এসব ব্যাংকে আবেদন করে বিভিন্ন নিয়োগ পরীক্ষার মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে আপনিও নিতে পারেন এই সুযোগ। বিজ্ঞপ্তি অনুযায়ী, সোনালী ব্যাংক লিমিটেডে ২৬৪ জন, জনতা ব্যাংক লিমিটেডে ১৩৯ জন, রূপালী ব্যাংক লিমিটেড ২১১ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ১১৩ জন, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে ৮ জন, ইনভেস্টমেন্ট কপোরেশন অব বাংলাদেশে ৩০ জন এবং কর্মসংস্থান ব্যাংকে ৬ জন সিনিয়র অফিসার নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকলে সিনিয়র অফিসার পদে আবেদন করা যাবে। এসএসসি বা সমমান এবং এর পরবর্তী পর্যায়ের পরীক্ষাসমূহে কমপক্ষে দুটিতে প্রথম বিভাগ বা শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোন পর্যায়েই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। ১ জুলাই ২০১৯  তারিখে মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থী ব্যতীত সব প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।

বেতনস্কেল

নিয়োগপ্রাপ্তদের জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী, ২২,০০০-৫৩,০৬০ টাকা স্কেলে বেতন এবং নিয়মানুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদনের নিয়ম

erecruitment.bb.org.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদনের সময় পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা ডাচ্‌–বাংলা ব্যাংক লিমিটেডের পেমেন্ট গেটওয়ে রকেট এর মাধ্যমে প্রদান করতে হবে। আবেদন করা যাবে আগামী ৪ ফেব্রুয়ারি রাত ১১.৫৯ টা পর্যন্ত।

ক্লেডিট প্রথমআলো

চাকরি মেলায় পরীক্ষা দিলেন ৩০০ প্রার্থী

চাকরি মেলায় পরীক্ষা দিলেন ৩০০ প্রার্থী

৩ হাজার চাকরিপ্রত্যাশী তরুণ ও ৩০টি দেশি-বিদেশি চাকরিদাতা প্রতিষ্ঠানের অংশগ্রহণে গতকাল শনিবার ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) অনুষ্ঠিত হলো ‘প্লেসমেন্ট ডে ২০২০।’ এতে  প্রায় তিন শ আবেদনকারী বিভিন্ন প্রতিষ্ঠানে সরাসরি লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান। চট্টগ্রামে বসবাসরত তরুণদের ক্যারিয়ার গঠনে সহায়তা করার লক্ষ্যে শেঠ প্রপার্টিজ ও কেএসআরএমর সহযোগিতায় দিনব্যাপী এ চাকরি মেলার আয়োজন করে ইডিইউ।

অনুষ্ঠানে মূল বক্তা বাংলাদেশের গুগলের প্রাক্তন কান্ট্রি ম্যানেজার কাজী মনিরুল কবির বলেন, জীবনের বাঁকে বাঁকে মানুষ অনেক সময় দিশেহারা হয়ে পড়ে। দিকনির্দেশনা দেওয়ার জন্যও অনেকেই থাকলেও দিন শেষে নিজেকেই নিজের পথ খুঁজে নিতে হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইডিইউর উপাচার্য মু. সিকান্দার খান বলেন, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করতে হবে। যাতে এ বিশ্ববিদ্যালয়ের মাধ্যমেই চট্টগ্রাম ও বাংলাদেশকে বিশ্ববাসী চিনতে পারে। এ দায়িত্ব মূলত শিক্ষার্থীদের।

অনুষ্ঠানের গেস্ট অব অনার ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, চট্টগ্রামের মেধাবীদের আঞ্চলিকতার গণ্ডি থেকে বের হয়ে ঢাকাসহ সারা বিশ্বে যাতে ক্যারিয়ার গড়তে পারে, সে লক্ষ্যে এ আয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জুনকস কনসালটিংয়ের সহপ্রতিষ্ঠাতা মতিউল ইসলাম।

বাংলাদেশে পরিচালিত ৩০টি দেশি-বিদেশি প্রতিষ্ঠানকে এক ছাদের নিচে এনে চাকরিদাতা ও প্রার্থীদের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনে সহযোগিতা করাই এ আয়োজনের উদ্দেশ্য। এ ছাড়া ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে দিনব্যাপী সেমিনারেরও আয়োজন ছিল। এ উৎসবের ডিজিটাল পার্টনার ছিল প্রথম আলো ডটকম ও টেলিভিশন মিডিয়া পার্টনার একাত্তর টিভি, ফুড পার্টনার টেরাকোটা।

ইডিইউর কোষাধ্যক্ষ সামস উদ-দোহার সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ইডিইউর নেটওয়ার্কিং অ্যান্ড প্লেসমেন্ট সেলের ডিরেক্টর শাফায়েত কবির চৌধুরী।

HSC Result 2020 Publish Education Board Result Marksheet

HSC Result 2020 Publish Education Board Result Marksheet

HSC Result 2020

HSC Result 2020 Publish Education Board Result. Secondary and Higher Secondary Education Board is Responsible for conduct exams at HSC Level Classes and this Body is also Responsible for Declaring the Higher Secondary Certificate Results. Education Board of Secondary and Higher Secondary Education is Responsible for Conducting the HSC Exam. Make Sure, to Bookmark our Website to Get Regular Updates of HSC Exam Result Board Time Table.

HSC Result 2020
Check HSC Result 2020 Date & Time
Get HSC Result Marksheet BD
Download HSC Result Scholarship
How to Check HSC Results Online On Website
Related
As per the notification, it is estimated that  Board of Secondary and Higher Secondary Education will declare the HSC Result July 2020  if the Copy Check Procedure Done Within 60th Day after the Examination. Here You Find Your Education Board HSC Result 2020 for Available Streams like Commerce, Art, and Science. Also, Students can use Online Media and Mainly they can Prefer Official Website. At the time to knowing about your Board HSC Result 2020 first of all Students has to Fill Compulsory information as Asked like “Roll No, Board name” on a Result Page.


HSC Result 2020

Students can also check their Bangladesh Higher Secondary Results with the help of the Mobile by receiving SMS. Under this procedure, it is very simple that the student must send their seat number and then they will receive the result of the HSC Board result by phone SMS. And in the publishing result of July, the student will get his marks sheet from the Board.